বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (সাঁথিয়া কাশিনাথপুর) এর কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করবেন। কর্মসূচি থেকে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন।
.png)
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও পল্লী বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে তারা মানববন্ধন ও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। এ আন্দোলন করায় দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ অফিসের ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন বলে জানা যায়।