শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
.png)
এদিকে বৃহস্পতিবারও (১৭ অক্টোবর) গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আউটার এলাকায় পৌঁছতেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরে ট্রেনটিকে ব্যাক করে রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে নিয়ে রাখা হয়। পরে ময়মনসিংহ জাংশন থেকে বিকল্প ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।