স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক পারাপারের সময় বাসটি ওই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
ওই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ভোগড়া বাইপাস এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের তিনটি বাসে ভাঙচুর চালান। বাসগুলো দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে উত্তেজিত জনতা বাধা দিয়ে এই ভাঙচুর চালান।
.png)
বাসন থানার ওসি মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে বাসের চালক ও তার সহকারী ঘটনার পরপরই বাসটি ফেলে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরো জানান, বাসের ধাক্কায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।