ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৭, ১৬ অক্টোবর ২০২৪
যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, যাত্রাবাড়ীর গোমতী ফিলিং স্টেশনে ইলিশ পরিবহনের দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এরপর একটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Advertisement

তিনি আরো জানান, আমরা নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। যাত্রাবাড়ী থানা পুলিশ আমাকে দিয়ে ঐ যুবককে ঢাকা মেডিকেলে পাঠায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!