ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে অজ্ঞাত তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
যাত্রাবাড়ীতে অজ্ঞাত তরুণীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর ডিএসসিসি স্টাফ কোয়ার্টার এলাকায় সামনে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীরা বলেন, ‘বোরকা পরা এক তরুণী রাস্তার উপর ছটফট করছিল। পরে আমরা ৯৯৯ ফোন দিলে পুলিশ জানায় তাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।’

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আমরা ঐ তরুণীর কাছে মোবাইল ফোন বা কারো সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম পাইনি। প্রাথমিকভাবে আমরা ঐ তরুণীর নাম পরিচয় জানতে পারিনি।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!