ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫, ৭ অক্টোবর ২০২৪
যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মো. জাহাঙ্গীর নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ঐ এলাকার ফজর আলীর সন্তান।

নিহতের ভাতিজা মোহাম্মদ রুবেল জানান, বাসার পাশে তার চাচার একটি দোকান রয়েছে। দোকান থেকে বাসায় ফেরার পথে মীর হাজিরবাগে বাসার সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাসার সামনের রাস্তায় পড়ে থাকলে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। এর কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!