ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই অটোরিকশাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১৮ অক্টোবর ২০২৪
দুই অটোরিকশাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত মোরশেদ আলম -ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ মোরশেদ আলম নামে অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার এসআই মোহাম্মদ মোমিনুল হাসান। এর আগে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় থানার কালুরঘাট ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআই মোহাম্মদ মোমিনুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা গ্যাস স্টেশনের পাশে শাহ পরান পুষ্প বিতানের সামনে রাস্তার ওপর থেকে একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কালুরঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৩-১৮১০ ও চট্টগ্রাম-থ-১৩-১০৯২।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!