শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।
জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় সেনাবহিনী। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও সেনাবহিনী।
.png)