[ দেশজুড়ে ]
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত আবুল বাশার মানিক ও তার ভাই লিটন -ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে সদর উপজেলার কদিম পাড়ার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তার ভাই লিটন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিম পাড়ার নিজ বাসা থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেফতার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!