[ দেশজুড়ে ]
অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিক হতে হবে: এবি পার্টি
ছবি: ডেইলি বাংলাদেশ
আমার বাংলাদেশ এবি পার্টির আহ্বায়ক মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল ওহাব মিনার বলেছেন, ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছেন। শত শত মানুষ অঙ্গ হারিয়েছেন। অনেক মূল্য দিয়ে আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি। কাজেই গণঅভ্যুত্থানকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো আন্তরিক হতে হবে। আমরা একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা এবি পার্টির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবি পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল ওহাব মিনার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। গুম ও খুনের রাজত্ব কায়েম করেছিল। এ জন্য বাংলার বীর জনতা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এই লুটপাট আর গুম-খুনের রাজত্ব চিরদিনের জন্য বন্ধ করে জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে এবিপার্টি।
.png)
ওই কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম। এছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা এবি পার্টির সদস্য সচিব মশিউল আজম শাকিব, সদস্য শাহআলম কেফায়েত প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!