রোববার সকাল ৯টার দিকে ফুলবাড়ী-লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি সড়কের টিকটিকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- ওই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মোঘল মিয়া (৪৫), রইস উদ্দিন (৫০) ও সেলিম মিয়া (৩৫)।
.png)
নিহতের স্বজন জলিল পারভেজ জানান, সকালে শহিদুল ইসলামসহ অন্যান্য গরু ব্যবসায়ীরা একটি শ্যালো মেশিনচালিত ভটভটিতে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটের দিকে রওনা হন। ভটভটিটি টিকটিকির হাট এলাকায় পৌঁছালে হঠাৎই সামনের চাকা খুলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল নিহত এবং অন্যান্যরা আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে নিহত শহীদুলের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।