রোববার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। একইসঙ্গে তাকে অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া একই উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি।
.png)
মামলার নথি সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাত ৯টায় গৃহবধূ তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করেন তার স্বামী চাঁদ মিয়া। পরে আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন থাকাবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান৷ এ ঘটনায় তাহমিনার বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা করেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানোগ্রাফার সাজ্জাদুর রহমান জানান, ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।