[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও এ্যামোনেশনসহ আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর (৩২) থাইংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/০৭ ব্লকের বাসিন্দা মৃত মো. দলুমিয়ার ছেলে।
৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসাইন জোহরকে তার নিজ বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড এ্যামোনেশন এবং চার রাউন্ড খালি খোসাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, হোসাইন জোহর মিয়ানমারের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করতেন। এছাড়া তিনি আরএসও কমান্ডার খায়রুল আমিন হত্যার এজাহারভুক্ত আসামি। তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!