রোববার (২০ অক্টোবর) বিকেলে বাজার তদারকির অংশ হিসেবে এক অভিযানে পৌরসদর বাজারের পাঁচ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিনসহ অন্য পুলিশ সদস্যরা বাজার তদারকিতে সহযোগিতা করেন।
.png)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, নিত্য পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌরসদর বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংক্ষরণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় সব ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে কেউ যেন পণ্য মজুত করে বাজারকে অস্থিতিশীল না করেন এবং অতিরিক্ত দাম না রাখেন। বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে তিনি জানান।