[ দেশজুড়ে ]
আশুলিয়ায় শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ফাইল ফটো
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ ফ্যাক্টরি খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ওই ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, ১৪ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ করা হয়। সকালে বকেয়া বেতন ও বন্ধ ফ্যাক্টরি খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। পরে তারা ফ্যাক্টরির সামনে থেকে নরসিংহপুর হয়ে বাইপাইলের দিকে রওনা দেন।
প্রসঙ্গত, ওই কারখানার ফ্যাক্টরির মালিক রাজিব শেঠি একজন ভারতীয় নাগরিক। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। বিষয়টি সেনাবাহিনী ও শিল্প পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!