[ দেশজুড়ে ]
সাভার-আশুলিয়া-গাজীপুরের প্রায় সব কারখানা খুলেছে আজ
ফাইল ফটো
সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় সব পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে আজ। ফিরে এসেছে স্বাভাবিক অবস্থায়। এখানে এখন কোনো অস্থিরতা নেই।
সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়।
বার্তায় বলা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে তিনটি ছাড়া সব কারখানা খুলেছে। বন্ধ তিন কারখানার মধ্যে দুটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।
.png)
এদিকে, নারায়ণগঞ্জেও সবগুলো কারখানা খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে দুটি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে। সাভার, আশুলিয়া, গাজীপুরে কারখানা খুলেছে ৯৯.২৬ শতাংশ আর বন্ধ রয়েছে ০০.৭৪ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কারখানা
লিংক সফলভাবে কপি হয়েছে!