ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগীর টিকেট কাটাকে কেন্দ্র করে হাতাহাতি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২১ অক্টোবর ২০২৪
কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগীর টিকেট কাটাকে কেন্দ্র করে হাতাহাতি
কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে রোগীর টিকেট কাটাকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সিরিয়াল/টিকেট সংগ্রহ করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তব্যরত নার্স ও স্টাফরা এগিয়ে আসলে রোগীরা তাদের ওপর চড়াও হয়। এতে সিনিয়র স্টাফ নার্স মো. হাবিবুল্লাহ হিরা (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

ঘটনাস্থল থেকে মো. আরশাদ আলী (৬০) এবং তার স্ত্রী মোছা. জবা খাতুন (৫৫) কে পুলিশ আটক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!