[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা
নিহত ছাত্রলীগকর্মী তাহসীন -ছবি: সংগৃহীত
চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে এক ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তাহসীন (২৭)। তিনি একই থানার চার নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মোহাম্মদ মুসার ছেলে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গোলাগুলিতে একজন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।
এদিকে একটি সূত্র জানিয়েছে, শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত তাহসীন সরোয়ার গ্রুপের সমর্থক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!