ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২১ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জীবন ও জুম্মন মিয়া -ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড‍াদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, ২০২২ সালের ১৫ জানুয়ারি পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম ৭ দিনের ছুটি পেয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে রাত হওয়ায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে বন্ধু ফারহান হাবিবের বাসায় রাত্রিযাপন করতে যাচ্ছিলেন তিনি। মৌচাক এলাকায় পৌঁছালে ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে।

Advertisement

তিনি আরো বলেন, এ সময় শাহীনের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ছিনতাইকালে তিনি বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!