[ দেশজুড়ে ]
সবজি বিপণনের জন্য যশোর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু
ফাইল ছবি
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে যশোর হতে সবজি বিপণনের জন্য যশোর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলওয়ের ব্যবস্থাপনায় দক্ষিণবঙ্গের প্রান্তিক চাষিদের সবজি বিপণনের জন্য যশোর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করা হয়। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই ট্রেন চলাচল করবে বলে জানা যায়।
বিশেষ ট্রেনে কম খরচে সবজি ও কৃষিপণ্য ঢাকায় পরিবহন করার সুবিধা পাবেন কৃষক ও ব্যবসায়ীরা।
.png)
বিশেষ ট্রেন উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (পশ্চিম) মামুনুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!