[ দেশজুড়ে ]
ভোলায় ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় জরুরি সভা
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাদ জাহান।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র, ১৪টি কিল্লা (গবাদিপশুর আশ্রয় কেন্দ্র) এবং ১৩৮৬০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি ত্রাণসহায়তা হিসেবে জেলায় বর্তমানে নগদ ৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকা, ৫৮৪ মেট্রিক টন চাল, ৩৫০ প্যাকেট শুকনা খাবার, শিশুখাদ্য বাবদ নগদ ৫ লাখ টাকা এবং গো-খাদ্যের জন্য নগদ লাখ টাকা বরাদ্দ আছে।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উপ-পরিচালক আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদসহ বিভিন্ন দফতর ও এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!