ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ক্যাম্পাসে গাড়ি চালাতে মানতে হবে ৪ শর্ত, অমান্যে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে গাড়ি চালাতে মানতে হবে ৪ শর্ত, অমান্যে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
শহীদ মিনার,জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যেকোনো ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিবন্ধন সনদ থাকাসহ ৪টি সুনির্দিষ্ট শর্ত মেনে চলার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শর্ত অমান্য কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটলে চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এসব শর্ত বাধ্যতামূলক প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৪ দফা শর্তসমূহ হলো, যানবাহনের গতিসীমা অবশ্যই সহনীয় পর্যায়ে রাখতে হবে; বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটলে তার পূর্ণ দায়ভার চালক বা মালিককে বহন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে; এবং চালকের হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

এছাড়াও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!