ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলপাইয়ের বিচি গলায় আটকে ছোট্ট তুবার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৩ অক্টোবর ২০২৪
জলপাইয়ের বিচি গলায় আটকে ছোট্ট তুবার মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জলপাইয়ের বিচি গলায় আটকে তুবা মনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, বুধবার (২৩ অক্টোবর) দুপুরে একটি জলপাইয়ের বিচি গলায় আটকে যায় শিশুটির। পরে শ্বাসরোধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জানান, গলায় বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!