ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনে নিহত বাসচালক: কবর থেকে তোলা হলো মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৩ অক্টোবর ২০২৪
ছাত্র আন্দোলনে নিহত বাসচালক: কবর থেকে তোলা হলো মরদেহ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সামচু মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলিপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম।

Advertisement

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত সামচু মোল্যার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে সামচু মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের জন্য বুধবার মরদেহ উঠানো হয়।

মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা, পুলিশ এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহতের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ আগস্ট বিকেলে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শহরের থানা মোড়ে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফরিদপুর শহরের শহরের থানা থানার মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাসচালক সামচু মোল্লা। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!