বুধবার (২৩ অক্টোবর) বিকেলে পূবালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির সিএসআর কার্যক্রমের অধীন উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
কার্যক্রম উদ্বোধন করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মনজুর হোসেন ও পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চল প্রধান মো. রুহুল আমিন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ও পূবালী ব্যাংক পিএলসির ভোলা শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার।
পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চল প্রধান মো. রুহুল আমিন জানান, উপকূলীয় অঞ্চলের সবুজায়ন ও বজ্রপাতের ঝুঁকি প্রশমনে ভোলা জেলায় ছয় হাজার তাল গাছ ও নারিকেল গাছের চারা রোপণ করা হবে।