[ দেশজুড়ে ]
ঢাকা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
ফাইল ফটো
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন সাভার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানার ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি করেন শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ আজ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত বেতণ পরিশোধ না করায় কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা। ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!