এর আগে, গত ২০ অক্টোবর অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের গেট ও অফিসকক্ষ তালাবদ্ধ করে রাখে এবং কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করে। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। একইভাবে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী শিক্ষা বোর্ডেও পরীক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি পালন করে। এসব ঘটনার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, সিস্টেম এনালিস্ট সরকার মোহা আতিকুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মেদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার কে এম জুবায়ের আরেফিন, সহকারী প্রোগ্রামার পংকজ মল্লিক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দ্বীপেশ রঞ্জন দাশ, এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র কুমার রায়, অর্থ সম্পাদক রমাপদ সেনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
.png)
এ সময় বক্তারা বলেন, কিছু সংখ্যক পরীক্ষার্থীর এ ধরনের বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফলাফল পরিবর্তনের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এতে শিক্ষা বোর্ডের সুশৃঙ্খল কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে।