টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ময়না বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুপপাশা গ্রামের মৃত আয়নাল মাতবরের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে মিরাশ পাড়া এলাকায় জনৈক সফিউরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
.png)
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আলম তার স্ত্রী ময়নাকে রাতের কোনো একসময় শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি কায়সার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।