জহুর মোল্যাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেছে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জহুর মোল্যা বলেন, গরু কেনার জন্য শুক্রবার সকালে বাড়ি থেকে পাশের গোয়ালবাথান গ্রামে যাচ্ছিলাম। পথিমধ্যে নাওরা গ্রামের মশিয়ার, আহাদ, আক্তার ও রসুল মোল্যা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় গরু কেনার এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
.png)
আহত জহুর মোল্যার স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। আমাদের লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ায় অনেক সমস্যায় আছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি।
আহত জহুর মোল্যার শ্যালক ফসিয়ার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আহাদ মোল্যা বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত নই। শুনেছি জহুরের ছোট ভাই জিয়া মোল্যা মশিয়ারকে মারধর করেছেন। এ কারণে মশিয়ারের সঙ্গে জহুর মোল্যার ঝামেলা হয়েছে। এ বিষয়ে মশিয়ার মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এরমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।