ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, ১৪ শিশুসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ২৫ অক্টোবর ২০২৪
আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, ১৪ শিশুসহ নিহত ৩৩
ফাইল ফটো

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দক্ষিণে আল-মানারা এলাকায় একটি আবাসিক ভবনে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জনই শিশু।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার জাবালিয়াতে দশটিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরে এই হামলার মাধ্যমে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলো।

এদিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে। মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী  পূর্ব খান ইউনিসের একটি পরিবারের ১৪ শিশুসহ ৩৩ জনকে হত্যা করেছে। হতাহতদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে ১৪ জন শিশুই শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ভবনটিতে মারাত্মক বোমা এবং শেল ছোড়ার কারণে ভবনের ভেতরে মানুষ থাকাকালীন আরো কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!