শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমন আহমদ রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা যায়।
.png)
জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। যে কারণে সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার রাতে এ নিয়ে কাটাকাটির একপর্যায়ে বদরুলের পক্ষে বাকবিতণ্ডায় জড়ান রিমন। তখন সাদিক উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা সব আসামিদের গ্রেফতার করা হবে।