নিহত রবিন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বেরিবাঁধ এলাকার কাজিকোলায় সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেয়ায় সড়কে যান চলাচলে সমস্যা তৈরি হয়। সেই পাইপ আবার মাটি দিয়ে ঢেকে দেওয়ায় স্পিড ব্রেকারের চেয়ে উঁচু হয়ে আছে। রবিন মোটরসাইকেল চালিয়ে আসার সময় সড়ক ও পাইপের ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে মানিকগঞ্জের একটি হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। শ্যামলীর একটি হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
.png)
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কালিকোলায় রবিন খান নামে এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।