ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় সমন্বয়ক পরিচয়ে হুমকি, আটক ২

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২৬ অক্টোবর ২০২৪
খুলনায় সমন্বয়ক পরিচয়ে হুমকি, আটক ২
ছবি: প্রতীকী

খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন করায় রিয়াজ ও প্রান্ত নামের দুই যুবককে আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মহানগরীর ফারাজীপাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩-৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ৫০/৫১ নম্বর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে আসেন। এসময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকেন। কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকেরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়।

তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে সেনাবাহিনী ও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

মোংলা ওয়াটার টান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) আবদুল গফ্ফার জানান, কয়েকজন যুবক নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজছিল। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!