[ দেশজুড়ে ]
আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে জাকির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট-নবীগঞ্জ সড়কের দেওরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আজগর আলীকে নবীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জাকির হোসেন চুনারুঘাটের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত আজগর আলী চুনারুঘাটের কালী সিঁড়ি গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা যায়, নিহত জাকির হোসেন শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা নিয়ে মোটরসাইকেলে সিলেটে যাচ্ছিলেন। এ সময় সিলেট-নবীগঞ্জ সড়কের দেওরগাছ এলাকায় পৌঁছালে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির হোসেন। গুরুতর আহত অবস্থায় আজগর আলীকে নবীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাচে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!