ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ৪ অক্টোবর ২০২৪
এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত ইয়াসিন শেখ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইয়াসিন শেখ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাঁসাড়া আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বিল্লাল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় উপজেলার হাঁসাড়া আন্ডারপাস এলাকায় ঢাকামুখী লেনে পেছন থেকে দ্রুতগতির গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মোটরসাইকেল চালক ইয়াসিন শেখ গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

Advertisement

শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, মরদেহ ঘটনাস্থল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!