রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হাসান পৌরসদরের নয়ানগরের (নতুনবাড়ি) বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হাসান আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে আচার বিক্রি করতে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় উপজেলার শিবপাশা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মকবুল। তাৎক্ষণিক স্থানীয়রা মকবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।