[ দেশজুড়ে ]
অতিষ্ঠ হয়ে দুই ছিনতাইকারীকে স্থানীয়দের গণপিটুনি
প্রতীকী ছবি। ফাইল ফটো
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় মোবাইল ছিনতাইসহ নানা অপরাধকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৭ অক্টোবর) রাতে বাংলাবাজার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। দুই যুবকের নাম- শরীফ ও ইমরান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল জানান, হরহামেশা চুরি-ছিনতাই, প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয় দেখানোসহ নানা অপকর্মে জড়িত দুজন। তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন।
.png)
সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ বলেন, বাংলাবাজার রেললাইনের পাশ থেকে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ছিনতাই চক্রের সদস্য। মোবাইল ছিনতাই করার সময় তাদের গণপিটুনি দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!