জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেন।
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
.png)
২০২২ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন পাস করা হয় এবং একই সালের ১৩ এপ্রিল গেজেট প্রকাশিত হয়। এই আইনের ১০ ধারায় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। ঐ আইনের ১০(২) (চ) উপধারায় বলা হয়েছে, জলমগ্ন অবস্থা হইতে নদীর তীর, চর বা তলদেশ উদ্ধার, ভরাট, খনন, ঘেরাও বা বেড়া নির্মাণ।
ঐ বিধান চ্যালেঞ্জ করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট পিটিশন দায়ের করা হয়। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ।