থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে উপজেলা শহরের টেম্পু স্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মো. হাসানকে (২৪) পাঁচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে সোমবার পিরোজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
.png)