আটককৃত রোহিঙ্গা কিশোর মো. ওমর ফারুক হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা এফডিএমএন ক্যাম্প, ব্লক-ডি/এফসিএন নম্বর-২৫৬৭১২ এর বাসিন্দা নূর বাসারের ছেলে।
সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ২-ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে- এমন তথ্যে দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাস (পায়রা পরিবহন) চেকপোস্টে এলে তা তল্লাশির জন্য থামানো হয়।
.png)
পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সিপাহী ডগ মেঘলা এবং K-9 ইউনিটের সদস্য দ্বারা বাসটি তল্লাশি শুরু করলে ডগ মেঘলা একজন যাত্রীর শরীর এবং তার কাছে রক্ষিত ব্যাগে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে- সন্দেহমূলক আচরণে তাকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রক্ষিত ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ধৃতের ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।