শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন- কালু শেখ, মো. রনি মোল্লা, মো. রাজু, চাদ আলী মন্ডল, আলম মন্ডল, সজীব, ও রাব্বি। তাদের বাড়ি পাবনার সুজানগর ও রাজবাড়ী জেলার পাংশায়।
জানা যায়, রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিউল্লাহর নেতৃত্বে একটি টহল দল ও পুলিশ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছসহ ছয়জনকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পাংশা উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড সাদ আহমেদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ তালিমুস সুন্নাহ ও হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়। আটককৃতদের পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)