[ দেশজুড়ে ]
ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা, লাখ টাকায় নিলামে বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ প্রজনন রক্ষার অভিযানে জব্দকৃত দুটি জেলে নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার দুপুরে লঞ্চঘাট এলাকায় উন্মুক্তভাবে এ নিলামের আয়োজন করে করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ প্রজনন রক্ষায় গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ উপলক্ষে পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান পরিচালনা করে দুটি নৌকা ও জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকা দুটি এক লাখ ১১ হাজার ৮শ’ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করে অর্থ সরসকারি কোষাগারে জমা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!