ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় অস্ত্র-গুলিসহ ডাকাতদলের সদস্য আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭, ১০ অক্টোবর ২০২৩
বরগুনায় অস্ত্র-গুলিসহ ডাকাতদলের সদস্য আটক
ফাইল ছবি

বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ বরিশাল বিভাগের আন্তঃ ডাকাত দলের সদস্য এইচ এম রানা ওরফে সিদ্দিককে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ১০টার দিকে সদরের ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চাকু, একটি দেশীয় শর্টগান ও নয় রাউন্ড গুলিসহ ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

আটক এইচ এম রানা ওরফে সিদ্দিক বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Advertisement

বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ বরিশাল বিভাগের আন্তঃ ডাকাত দলের সদস্য সিদ্দিককে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্দিক জানিয়েছেন, তার সঙ্গে ডাকাতিতে জেলার আরও ডাকাত সদস্যর অংশগ্রহণের কথা ছিল। তাদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!