নিহতরা হলেন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরিদা ও মিনহাজ মা ছেলে। প্রতিদিনের মতো তারা রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে নিহতের বাসার কাজের মহিলা এসে দেখেন বাড়ির সামনের গেট খোলা। ভেতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের লাশ। পরে চিৎকার দিলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়।
.png)
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে। আসলে এই হত্যাকাণ্ডটি সকালের দিকে ঘটেছে। সেই সঙ্গে পারিবারিক কলহের জেরেই মূলত এই হত্যাকাণ্ড। আমরা হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছি।