ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২৯ অক্টোবর ২০২৪
লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক
আটককৃত যুবক জুবায়ের আলী তকী -ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম জুবায়ের আলী তকী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে এই যুবক প্রবেশ করেছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঢাকা থেকে নির্দেশনা এলে তাকে আটক করি। ঢাকার কোতোয়ালি থানা থেকে ফোর্স এসেছে। তাদের হাতে আটককৃত যুবককে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গেল রোববার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল। সেসময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন আর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তার আগেই ওই যুবক সেখান থেকে চলে যান। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে ক্লাসে ওই যুবকের প্রবেশের পর কয়েকজন শিক্ষার্থী ভয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তবে ওই যুবক ক্লাসরুমে অস্পষ্টভাবে কী বলছিলেন, তা বোঝা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!