মঙ্গলবার সকালে স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি ফ্যাক্টরি যথাক্রমে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও শ্যামস্ স্টাইলিং ওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই দুই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া (হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি) পূরণের দাবিতে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। এর আগে, গত ২৩ ও ২৮ অক্টোবর ওই দাবি-দাওয়া পূরণের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি করেছিলেন। ফ্যাক্টরি কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি অনুযায়ী দাবি-দাওয়া পূরণ করে নোটিশের মাধ্যমে জানিয়ে দিলেও শ্রমিকরা তা সংশোধনের মাধ্যমে নাইট বিল ১৮০ এর পরিবর্তে ২০০, হাজিরা বোনাস ৮৫০ এর পরিবর্তে ৯০০ মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনের পরিবর্তে ১৮০ দিন দাবি জানিয়ে গোলযোগ করেন।
.png)
এদিকে, কর্তৃপক্ষ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আজকের জন্য ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরি ত্যাগ করেন।