ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক উদ্ধার অভিযানে গিয়ে মিলল অস্ত্র-গুলি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৯ অক্টোবর ২০২৪
মাদক উদ্ধার অভিযানে গিয়ে মিলল অস্ত্র-গুলি
আটককৃত সাহাবুল হোসেন -ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি বিদেশি রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত সাহাবুল হোসেন ওই এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা জেলা ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুলের শয়নকক্ষের বালিশের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় তার তোশকের নিচ থেকে একটি লোহার তৈরি বিদেশি আট চেম্বার বিশিষ্ট রিভলভার (কাঠের বাটযুক্ত দৈর্ঘ্য ৯ ইঞ্চি ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। পরে ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা সার্কেল ‘খ’- এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক উদ্ধার অভিযান ছিল। পরে সেখান থেকে অস্ত্র পেলে পুলিশে খবর দেওয়া হলে যৌথ অভিযান পরিচালনা করে মাদক, অস্ত্র-গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!