[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে মা-ছেলে খুন, ঘটনাস্থলে পিবিআই-সিআইডি
সুনামগঞ্জে মা-ছেলে খুন, ঘটনাস্থলে পিবিআই-সিআইডি। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জে পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ক্রাইম সিনের আলামত জব্দ ও বিস্তারিত তদন্তের স্বার্থে সিলেট থেকে আনা হয়েছে পুলিশের বিশেষ তদন্ত ইউনিট পিবিআইকে।
সদর থানার ওসি নাজমুল হক জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত। পুলিশ অতি দ্রুত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। আসামিরা হত্যার পর তাদের নিরাপদ পালিয়ে যাওয়া (সেইফ এক্সিট) নিশ্চিত করে রেখেছিল। তাই দ্রুততার সঙ্গে পালাতে সক্ষম হয়। তবে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই ফলাফল পেয়ে যাবো।
এদিকে ঘটনাস্থলের আলামত জব্দ করতে সিলেট থেকে ডাকা হয়েছে পুলিশের তদন্ত ইউনিট পিবিআইকে। ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে ৪ সদস্যের টিম ঘটনাস্থলে কাজ করছে। পিবিআইয়ের সঙ্গে যোগ দিয়েছে সিআইডির আরেকটি ইউনিট।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!