ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ২৯ অক্টোবর ২০২৪
চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুইজনের যাবজ্জীবন
ঝিনাইদহে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুই আসামির যাবজ্জীবন

ঝিনাইদহে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, ভারতে পলায়নরত কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও গলা কেটে হত্যা সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। আদালত এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে উল্লিখিত রায় প্রদান করেন।

সরকার পক্ষে অ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!