ঘটনা সূত্রে জানা যায়, সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছিল।
পাশাপাশি পঞ্চসোনা গ্রামের লোকজন সিরাজগঞ্জ শহরে যাতায়াতের পথে মোহনপুর গ্রামের লোকজন কয়েক দফায় কয়েকজনকে মারধর করেন। এ অবস্থায় মঙ্গলবার সকাল থেকে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয়পক্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন।
.png)